ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা বাউজারের খেতাব নিজের করে নিয়েছে গুগল ক্রোম। গত রবিবার মাত্র এক দিনের জন্য শীর্ষ উঠে আসে এ ব্রাউজারটি। ওয়েব বিশ্লেষক প্রতিষ্ঠান স্টাটকাউন্টার এ তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে স্টাটকাউন্টার প্রধান অ্যাওধান কুলেন জানান, 'যদিও মাত্র এক দিন, তবু এটি একটি মাইলফলক। ছুটির দিনে ব্রাউজার পছন্দের ক্ষেত্রে স্বাধীন থাকে ইন্টারনেট ব্যবহারকারীরা। আর এ ক্ষেত্রে তারা এক্সপ্লোরারের পরিবর্তে ক্রোমকে বেছে নিয়েছে।'
১৮ মার্চ বিশ্বের ব্রাউজার বাজারের ৩২.৭ শতাংশ ছিল ক্রোমের দখলে।
একদিকে এক্সপ্লোরারের দখলে ছিল ৩২.৫ শতাংশ। অন্যদিকে এক দিন পরই এক্সপ্লোরারের অবস্থান ৩৫ শতাংশ হলেও ক্রোমের ব্যবহার কমে হয় ৩০ শতাংশ।
এদিকে ইউরোপে জনপ্রিয় ব্রাউজার হিসেবে পরিচিত ফায়ারফঙ্রে দখলে রয়েছে ২৫ শতাংশ বাজার। এ ছাড়া অ্যাপলের অপেরা ব্রাউজারের দখলে রয়েছে মাত্র ২ শতাংশ।
টেক প্রতিদিন ডেস্ক

No comments:
Post a Comment